মহারাষ্ট্রের ব্রহ্মপুরী ডিভিশনের মেটেপুর গ্রামের চিমুর অভয়ারণ্য এলাকায় সোমবার সকালে পাওয়া গিয়েছে একটি বাঘিনী ও তার দুই ছানার দেহ। বনকর্তাদের অনুমান, এই তিনটি প্রাণীকেই বিষ দিয়ে হত্যা করা হয়েছে। এদের দেহের সামনেই পাওয়া গিয়েছে একটি আধখাওয়া হরিণের শরীর। মনে করা হচ্ছে, হরিনের মাংসে কেউ বিষ মিশিয়ে দিয়ে এদের হত্যা করেছে। সোমবার সকাল থেকেই এই তিন প্রাণীর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *