গোষ্ঠী সংঘর্ষের জেরে বারাসত পুলিস জেলার অন্তর্গত অধিকাংশ এলাকায় বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা। আজ ভোর থেকে দত্তপুকুর, বামনগাছি, বারাসতের কিছুটা অংশ এবং বসিরহাট মহকুমায় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। মধ্যমগ্রামের কিছুটা অংশেও পরিষেবা মিলছে না বলে খবর।