হক জাফর ইমাম: মালদা: এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদা চাঁচল থানার কলিগ্রাম মধ্যপাড়ায়। বৃহস্পতিবার সকালে বৃদ্ধার মৃতদেহ তার শোওয়ার ঘরের দরজার সামনে থেকে উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রন্জু রায় (৬০)। বাড়ির শোয়ার ঘরের দরজার সামনে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। বৃদ্ধার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে আরোও জানায়, ওই মহিলাটি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। খানিকটা মানসিক ভারসাম্যহীনও ছিলেন। বাড়িতে তাঁর ৩৫ বছরের মেয়েও রয়েছে। তিনিও মানসিক ভারসাম্যহীন। ওই মহিলার স্বামী খাদ্য দফতরে চাকুরি করতেন। পাঁচ বছর আগে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *