ভাঙড়ঃ এলাকায় জমায়েত হতে পারে বলে খবর ছিল পুলিশের কাছে । তাই মানুষকে সচেতন করতে গিয়ে বিপত্তি । অভিযোগ, পুলিশ কেন তাদের সচেতন করতে আসবে, এই প্রশ্ন তুলে অশান্তি শুরু করে এলাকাবাসীর একাংশ । তারপরই পুলিশকর্মীদের মারধর শুরু করে । ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি । ঘটনায় চারজনকে আটক করা হয়েছে ।