আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দ্বিতীয় মৃত্যু ঘটল দিল্লিতে। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে মারা যান ৬৮ বছরের এক বৃদ্ধা। মৃত বৃদ্ধা দিল্লির জনকপুরী এলাকার বাসিন্দা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কর্নাটকে এক ৭৬ বছরের বৃদ্ধার মৃত্যু হয়। সেটাই ছিল কর্নাটকের প্রথম মৃত্যু।