মালদাঃ আজ দুপুর ২টো ৪৩ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার পুরাতন মালদার নারায়ণপুরের একটি হোটেলের হেলিপ্যাডে নামে ৷ সেখানে তাঁকে অভ্যর্থনা জানান জেলাশাসক রাজর্ষি মিত্র-সহ প্রশাসনিক কর্তারা ৷ হেলিপ্যাডে প্রশাসনিক কর্তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় মঙ্গলবাড়িতে স্থিত সেচ দপ্তরের অতিথিশালা, মহানন্দা ভবনে চলে যান ৷ আজ মহানন্দাভবনেই রাত্রিবাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আগামীকাল কালিয়াগঞ্জে সভা করবেন তিনি । বুধবার প্রথমে গঙ্গারামপুরে ও পরে পুরাতন মালদার ছোটো সুজাপুর ময়দানে দলীয় কর্মীদের নিয়ে সভা করবেন তিনি।


