মুম্বইঃ এক বৃষ্টির থেকে রেহাই পেতে না পেতেই আজ ফের আবহাওয়া দফতরের বৃষ্টির পূর্বাভাস। আজ সকাল থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে। আবহাওয়া দফতর পূর্বাভাস, মঙ্গলবারে মুম্বই ও দক্ষিণ কোঙ্কনের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের এই ঘোষণার পরই মুম্বই জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন। শহরবাসীকে সতর্ক থাকতে বলেছেন মুম্বইয়ের পুলিশ কমিশনার। স্থানীয় প্রশাসনগুলোকেও প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মত্স্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে মৌসম ভবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *