হক জাফর ইমাম, মালদা: জমি থেকে রহস্যজনক অবস্থায় দিনমজুরের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধা করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে মালদা গাজোল থানার রানীগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামে । পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন রজক (৩১)।   মৃত দেহের কাছ থেকে কীটনাশকের দুটি ছোট শিশি উদ্ধার হয়েছে । তাতেই পুলিশের প্রাথমিক অনুমান বিষ খেয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারে ওই ব্যক্তি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছ,  শ্রমিকের কাজ করতে যাওয়ার জন্য স্থানীয় এক ঠিকাদারের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিলো মনোরঞ্জন।  কিন্তু কাজে যাওয়ার আগে মাদকের নেশায় সে টাকা খরচ হয়ে যায়। এর পরেই টাকা ফেরত দিতে না পেরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে ওই ব্যক্তি । পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মালদা গাজোল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *