রাজ্য সরকারের বিরোধীতা করাই ওনার কাজ। আজ এভাবেই রাজ্যপালকে কটাক্ষ করলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আজ কলকাতার ময়দানে গান্ধীজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে জাতীর জনকের মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল জগদীপ ধনকার ও মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এরপরই সুব্রতবাবু এই মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিরোধী নেতা না রাজ্যপাল কী হিসাবে তিনি শপথ নিয়েছেন তা আমার জানা নেই।

