মালদা, হক জাফর ইমামঃ রাজ্যে পুলিশ সম্পূর্ণ ভাবে তৃণমূলের দাসের পরিণত হয়েছে, বললেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। রাজ্যে যা চলছে তা১৯৭২ সালের পরিস্থিতি থেকেও খারাপ হয়ে গেছে। পুলিশ সম্পূর্ণ ভাবে দাসের পরিণত হয়েছে। রবিবার মালদা জেলায় এসে এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।এদিন তিনি আরও বলেন, তৃণমূল ছোট্ট একটা আঞ্চলিক দল আমরা যদি তাদের পিছে মারতে চাই বেশিক্ষণ লাগবে না। ৩৬ থেকে এখন ২২-এ পরিণত হয়েছে। একের পর এক এম.এল.এ দল ছেড়ে চলে আসছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বাংলার মানুষই ওদের সরাবে বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *