রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝেই রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠক শুরু হল রাজভবনে। আজ কিছুক্ষণ আগেই এই বৈঠকের জন্য রাজভবনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌজন্যতার খাতিরে এদিন তিনি রাজ্যপাল জগদীপ ধনকারের জন্য ফুল ও মিষ্টি নিয়ে এসেছেন। আজ এসবের সঙ্গেই বিভিন্ন আটকে থাকা বিল যেমন এসসি এসটি বিল নিয়েও তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হতে পারে। উল্লেখ্য এর আগে রাজ্যপাল ছাড়পত্র না দেওয়ায় রাজ্যে তফশিলি জাতি-উপজাতির জন্য আলাদা কমিশন গঠনের বিলটি বিধানসভায় পেশ করতে পারেনি সরকার। যদিও আজকের বৈঠকের বিষয় নিয়ে মুখ খোলেননি কেউই। তবে জানা গিয়েছে রাজ্যপালও সৌজন্যমূলকভাবে একটি বই উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

