হক জাফর ইমাম, মালদাঃ  রাতভোর মালদা কালিয়াচকের বিভিন্ন এলাকায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্রসহ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। কালিয়াচক থানা সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে সালাম শেখকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে পরে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সাফিক শেখ, সাদ্দাম শেখ ও মসিরুদ্দিন রহমান। ধৃত চার জনরে বাড়ি মালদা কালিয়াচকের বিভিন্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি সিঙ্গল শ্যুটার পাইপগান, ৭ রাউন্ড ৭.৬৫ এমএম কার্তুজ ও ৭ রাউন্ড ৮ এমএম কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃতদের বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়। চারজনকে তিন দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *