আজ সংসদে শপথ নিলেন নুসরত জাহান ও মিমি চক্রবর্তী। মঙ্গলবার অধিবেশন শুরুর পর স্পিকার ওম বিড়লা বলেন, যে সব সাংসদরা এখনও শপথ গ্রহণ করেননি, তাঁরা যেন আগে শপথ নেন। তখনই এগিয়ে যান মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। বাংলায় শপথবাক্য পাঠ করেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ। এদিন লোকসভায় সাদা সালোয়ার-কামিজ পরে উপস্থিত হয়েছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। তবে নুসরতের সাজ ছিল চোখে পড়ার মতো। তিনি এখন নব বধূর সাজে। ১৯ জুন তুরস্কের বোদরুমে বিয়ের অনুষ্ঠান নুসরত। বিয়ের মেহেন্দি এখনও ওঠেনি। উল্লেখ্য, ১৭ জুন ছিল সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান। কিন্তু রাজ্যের বাকি সাংসদরা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সংসদের প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন মিমি ও নুসরত। এদিন সাংসদ হিসেবে বাকিরা শপথ নিলেও এই দুই নবনির্বাচিত তৃণমূল সাংসদের পক্ষে তা সম্ভব হয়নি। পিছিয়ে দিলেন এক সপ্তাহ। কারণ দু’জনেই তখন ছিলেন দেশের বাইরে। নুসরতের বিয়ের দিন ছিল ১৯ জুলাই। তাই তুরস্ক রওনা দিয়েছিলেন তিনি। মিমিও প্রিয় বান্ধবী তথা সতীর্থের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পাড়ি দিয়েছিলেন সেই মুলুকে। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আগামী ২৫ জুন শপথ নেবেন দুই তারকা সাংসদ। দেখুন ভিডিও –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *