সম্প্রতি মুখ্য়মন্ত্রীর সঙ্গে রাজ্য়পালের ছবি দেখে বরফ গলার ইঙ্গিত মিলেছিল। অনেকেই ভেবেছিলেন, এবার হয়ত রাজ্য়-রাজ্য়পাল সংঘাতে ইতি পড়বে। কিন্তু বাজেট বক্তৃতার শেষে ফের টুইটারে নিজের ক্ষোভ উগড়ে দিলেন রাজ্য়পাল জগদীপ ধনখড়। সোমবার অর্থমন্ত্রীর ভাষণের সরাসরি সম্প্রচার হলেও বিধানসভার অধিবেশনের প্রারম্ভিক ভাষণ কেন সম্প্রচার হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য়পাল। টুইটারে তিনি  লেখেন, অর্থমন্ত্রীর ভাষণের সরাসরি সম্প্রচার করা হয়েছে। তবে বাজেট অধিবেশনের আমার প্রারম্ভিক ভাষণের সরাসরি সম্প্রচার করা হয়নি। স্বাভাবিকভাবেই রাজ্য়পালের এই মন্তব্য়ে অস্বস্তিতে পড়েছে রাজ্য় সরকার।