করোনা যুদ্ধে সামিল যারা তাদের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিষয়টি আজ ট্যুইট করে জানান তিনি ৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ে যারা একেবারে সামনের সারিতে রয়েছেন তাদের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ যার আওতায় পড়ছেন সাংবাদিকরাও৷ কারণ তারাও খবর সংগ্রহের জন্য প্রাণের ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন ৷ আজ, ৩ মে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানান, যে. ‘‘সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ৷ আমরা সাংবাদিকদের কাজকে শ্রদ্ধা করি৷ এ রাজ্যের সরকারও সাংবাদিকদের সাহায্যের জন্য অনেক পদক্ষেপ নিয়েছে ৷ ’’

