সাত শরণার্থী ভারতীয় নাগরিকত্ব পেয়ে খুশি

নাগরিকত্ব সংশোধিত আইন কার্যকর হওয়ার পর পাকিস্তান থেকে আসা সাতজন হিন্দু শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হল। শনিবার গুজরাটে একটি অনুষ্ঠানের তাঁদের হাতে পতাকা তুলে দেন কেন্দ্রীয়মন্ত্রী মনসুখ মণ্ডবিয়া। ধর্মীয় নিপীড়নের কারণে তাঁরা এদেশে চলে এসেছিলেন বলে জানানো হয়েছে। সাত শরণার্থী ভারতীয় নাগরিকত্ব পেয়ে খুশি।