সপরিবারে ছুটি কাটাতে সুইতজারল্যান্ড উড়ে গেলেন নবাব খানদান। করিনা কাপুর-সইফ আলি খান ও ছোট্ট তৈমুর ছাড়াও এই সফরে তাঁদের সঙ্গী হয়েছেন করিশ্মা কাপুর। সুইস হলিডের ছবি ইনস্টাগ্রামে ভক্তদের জন্যে শেয়ার করেছেন করিশ্মা। সেখানে তারকা পরিবারের সকলকে ফুরফুরে মুডে পাওয়া গেল স্নো স্কিয়িং পার্কে। আর এই প্রবল শীতেও ফ্যাশনিস্তা করিনা তৈরি করলেন তাঁর সিগনেচার স্টাইল। বরফের মাঝে তাঁর জ্যাকেটে যেন এক টুকরো বসন্ত এসে ধরা দিল। বন্ধু বান্ধবদের সঙ্গে বড়দিন সেলিব্রেট করেই  শীতকালীন ছুটির আনন্দে মেতে উঠলেন করিনা-সইফ।

https://www.instagram.com/p/B6k6hojFisS/?utm_source=ig_web_copy_link