Day: September 14, 2019

ইমেলে সিবিআইয়ের কাছে সময় চাইলেন রাজীব কুমার

কলকাতাঃ কোথায় রাজীব কুমার? কোথায় গা ঢাকা দিয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার? সারদা মামলায় সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা যখন এই ধরনের একগুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজছেন, তখন হঠাৎ সিবিআই দপ্তরে পৌঁছল রাজীব…

মমতা যতদিন বাংলার শাসনে, ততদিন এনআরসি নয়: শুভেন্দু

মুর্শিদাবাদঃ জাতীয় নাগরিক পঞ্জিকরণ ইস্যুর প্রতিবাদে শনিবার বিরাট মিছিল ও সমাবেশ করলেন শুভেন্দু। আক্রমণ করলেন কংগ্রেসকে। এবং তামাম মুর্শিদাবাদ জেলার মানুষের উদ্দেশে বললেন, “যতদিন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় শাসন করবেন, ততদিন…

সৌদি আরবের ২টি তেল কারখানায় ড্রোন হামলা, সন্দেহের তির ইরানের দিকে

সৌদি আরবঃ ড্রোন হামলার জেরে ভয়াবহ বিস্ফোরণ হল সৌদি আরবের দুটি তেল কারখানায়। শনিবার ভোরে হামলা হয়েছে সৌদি আরবের পূর্বপ্রান্ত অবস্থিত আবকাইক ও খুরাইস প্রদেশে। এর ফলে সেখানে আগুন লেগে…

কাঁকিনাড়া স্টেশনে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু যুবকের

ব্যারাকপুরঃ দু’দিন আগেই দাদা মারা গিয়েছেন। খবর পেয়ে বিহার থেকে বাড়ি ফিরছিলেন কৃষ্ণনগরের ভীমপুরের বাসিন্দা পেশায় চিকিৎসক বিশ্বজিৎ। নামার কথা ছিল নৈহাটি স্টেশনে। কিন্তু ঘুমে চোখ লেগে গিয়েছিল। যখন ঘুম…

ক্ষমতায় এলে বাংলায় সপ্তম বেতন কমিশনের সুপারিশ চালুর আশ্বাস কৈলাসের

কলকাতাঃ বাংলায় ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশনের সুপারিশ চালু করার প্রতিশ্রুতি দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুক্রবার বিকেলেই রাজ্য সরকারী কর্মচারীদের কনভেনশনে ঘোষণা করেছেন, ষষ্ঠ বেতন কমিশন…

ভারত হিন্দি, হিন্দু ও হিন্দুত্বের অনেক উর্ধ্বে, হিন্দি দিবসে বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

নয়াদিল্লি: হিন্দি দিবস উপলক্ষে শনিবার সকালেই দেশের নাগরিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ। ঠিক তাঁর পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে ধারালো আক্রমণ করলেন অল ইন্ডিয়া…

পশ্চিমবঙ্গে এনআরসি হবেই, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

বাঁকুড়া: সুপ্রিম কোর্টের নির্দেশে অসমে এনআরসি চালু হয়েছে। ঐ তালিকা থেকে যে ১৯ লক্ষ মানুষ বাদ পড়েছেন তার অধিকাংশই হিন্দু। এই কারণে আমরা অসমের মুখ্যমন্ত্রী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের…

পালিত হল বালুরঘাট দিবস

বালুরঘাট: ১৯৪৭ এরও বহু আগে বালুরঘাট স্বাধীন বলে ঘোষিত হয়েছিল। ১৯৪২ সালেই স্বাধীনতা সংগ্রামীরা এই শহরের ব্যাংক পোস্টঅফিস আদালত লুঠ করে সেখানকার কাগজপত্র আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। শুধু তাই নয় ট্রেজারীতেও…

চিদাম্বরমও পালিয়ে বাঁচতে পারেনি রাজীব কুমারও পারবেন না: দিলীপ ঘোষ

কলকাতা: কলকাতা এবং বিধাননগরের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ উঠে গিয়েছে আদালতের নির্দেশে। কলকাতা হাইকোর্ট বলেছে, তদন্তের স্বার্থে সিবিআই রাজীব কুমারকে যেকোনও সময় গ্রেফতার করতে পারেন। তারপর…

গৌড় মহাবিদ্যালয়ে ভর্তির দাবিতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের

হক জাফর ইমাম, মালদা: গৌড় মহাবিদ্যালয়ে ভর্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। শনিবার শতাধিক ছাত্র-ছাত্রী গৌড় মহাবিদ্যালয়ের সামনে মালদা গাজোল ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শামিল…