Day: December 15, 2019

মুখ্যমন্ত্রীর নির্দেশ স্টেশনে আটকে পড়া যাত্রীদের দেখতে গেলেন গৌতম দেব

নিউ আলিপুরদুয়ারে গিয়ে একথা বললেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব। এদিন তিনি নিউ আলিপুরদুয়ার স্টেশনে আটকে পড়া ত্রিপুরার যাত্রীদের দেখতে গিয়েছিলেন। সেখানে আটকে পড়েছেন প্রায় ৫০জন ত্রিপুরার যাত্রী। আতঙ্কে কেউ কেউ…

কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক, অশান্তি দমনে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে জেরে রাজ্য জুড়ে অশান্তি নিয়ন্ত্রণে কালীঘাটের বাড়িতে জরুরি প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করার জন্য পুলিশ- প্রশাসনের শীর্ষ কর্তাদের নির্দেশ দিলেন…

‘নাগরিকত্ব আইন ইস্যুতে দেশে আগুন লাগাচ্ছে কংগ্রেস’, ঝাড়খণ্ডের নির্বাচনী সভা থেকে তোপ প্রধানমন্ত্রীর

ঝাড়খণ্ডঃ এদিন ঝাড়খণ্ডের নির্বাচনে প্রচারে গিয়ে দুমকায় গিয়ে মোদী বলেন, ‘কংগ্রেস আর তার সঙ্গীরা নাগরিকত্ব আইন নিয়ে সারা দেশে আগুন লাগাচ্ছে। তবে উত্তরপূর্বের ভাইবোনেরা এই হিংসা প্রত্যাখ্যান করেছেন। কংগ্রেসের পদক্ষেপ…

সফট ড্রিঙ্কে মাদক মিশিয়ে যুবতির শ্লীলতাহানির অভিযোগ

কলকাতাঃ তিলজলা সফট ড্রিঙ্কে মাদক মিশিয়ে বেহুঁশ করে যুবতির শ্লীলতাহানির অভিযোগ ৷ শ্লীলতাহানির অভিযোগ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ । জানা গেছে,…

ডানকুনি, বারাসতে বিজেপি পার্টি অফিসে ভাঙচুর, আহত ২ বিজেপি কর্মী

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ থেকে ধুন্ধুমার কাণ্ড বাঁধল হুগলির ডানকুনি ও উত্তর চব্বিশ পরগনার বারাসত চাঁপাডালি মোড়ে। দুটি জায়গাতেই বিক্ষোভকারীরা গুঁড়িয়ে দিল বিজেপির পার্টি অফিস। ডানকুনিতে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস…

নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে আক্রা স্টেশনে তুমুল বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামলো র‍্যাফ

সিএবি-র প্রতিবাদের নামে এবার তাণ্ডব দক্ষিণ ২৪ পরগণার আক্রা স্টেশন। স্টেশন মাস্টারের ঘরে ভাঙচুর করে আগুন দেওয়া হয়। বিক্ষোভকারীদের তাণ্ডবে তছনছ স্টেশন চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, কাঁদানে গ্যাস পুলিশের।…

নাগরিকপঞ্জিতে এবার বিজেপির বিরুদ্ধে নীতীশ, নেপথ্যে রণনীতিকার প্রশান্ত কিশোর

সংসদে নাগরিক সংশোধনী বিলে বিজেপিকে সমর্থন দিয়েছে বিহারের শরিক নীতীশের দল। কিন্তু সপ্তাহ কাটার আগেই একশো ডিগ্রি ঘুরে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী। তারা নাগরিকপঞ্জির বিরোধিতা করতে চলেছে। নীতীশের ভোলবদলের নেপথ্যে রয়েছেন…

পঞ্জাবে ফের পাকিস্তানের পরিত্যক্ত নৌকা

পঞ্জাবের আজনালা সেক্টরে রবি নদ থেকে উদ্ধার পাকিস্তানের পরিত্যক্ত নৌকা। এই নৌকা পাওয়ার পরেই এলাকায় নজরদারি জোরদার করেছে বিএসএফ। ভারত পাকিস্তানের সম্পর্কে উত্তেজনার মধ্যেই এই পরিত্যক্ত নৌকা উদ্ধারের ঘটনায় বিষয়টি…

কলকাতায় নাগরিকত্ব আইনের পক্ষে ২৩ ডিসেম্বর মিছিল বিজেপি-র

এবার নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯-এর পক্ষে পথে নামতে চলেছে রাজ্য বিজেপি। ২৩ ডিসেম্বর কলকাতায় মিছিল করবে তারা । আজ সাংবাদিক বৈঠকে একথা জানালেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিল্লিতে নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদের একের পর এক বাসে আগুন, বন্ধ মেট্রো পরিষেবা

নয়াদিল্লিঃ নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদের আগুন ছড়াল এবার রাজধানী দিল্লিতেও। নাগরিকত্ব আইনের প্রতিবাদে রবিবার দুপুরবেলা থেকে দিল্লির রাজপথে নামে হাজার হাজার মানুষ। দেখতে দেখতে সেই প্রতিবাদ বড় আকার নেয়। শিক্ষার্থীদের…