Day: June 21, 2021

নারদ মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনানি মঙ্গলবার

নারদ মামলায় পার্টি করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই কারণে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ তাঁর হলফনামা গ্রহণ করেনি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

বড়বাজারের দোকানে বিধ্বংসী অগ্নিকান্ড

সন্ধে ৭টা নাগাদ বনফিল্ড রোডের একটি বাড়ির একতলায় প্লাস্টিকের দোকানে আগুন লাগে। লাগোয়া রাসায়নিকের দোকান এবং রাখি তৈরির কারখানায় সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের…

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১ হাজার ৮৭৯, একদিনে সুস্থ ২ হাজার ১১৩

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৭৯ জন ৷ সংক্রমণের নিম্নমুখী হারে অনেকটাই স্বস্তিতে বঙ্গবাসী ৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৮৩ হাজার ৫৮৬ জন…

হাইকোর্টের নির্দেশ মতো ‘রাজ্যের ভোট পরবর্তী হিংসা’ দেখতে ৭ সদস্যের দল গঠন করল জাতীয় মানবাধিকার কমিশন

রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে আগেই জাতীয় মানবাধিকার কমিশনকে দায়িত্ব দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশ মতো আজ ৭ সদস্যের দল গঠন করল জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্য ও কেন্দ্রের…

বিজেপির শীর্ষ নেতৃত্বের তলব পেয়ে ফের দিল্লি গেলেন শুভেন্দু

বিজেপির শীর্ষ নেতৃত্বের তলব পেয়ে ফের দিল্লি গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলে বিধানসভায় নিজের যাবতীয় কাজ সেরে দমদম বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। সেখান থেকেই সন্ধ্যার বিমানে দিল্লি…

রাজীব ঘনিষ্ঠ বিজেপি নেতা গোবিন্দ হাজরা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপি নেতা তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ হাজরা। তিনি বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। অভিযোগ হাওড়ার জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান থাকাকালীন আর্থিক কেলেঙ্কারি…

জ্ঞানেশ্বরী কাণ্ডে এবার অমৃতাভ ও তাঁর বাবার ডিএনএ পরীক্ষা করবে সিবিআই

১০ বছর পর আগে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় ‘মৃত’ অমৃতাভ ও তাঁর বাবা মিহিরকুমার চৌধুরীর ডিএনএ পরীক্ষা করবে সিবিআই ৷ মূলত আইনি জটিলতা থেকে মুক্ত থাকার জন্যই এই পদক্ষেপ বলে জানা…

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি ধরাল কেন্দ্রীয় সরকার

সদ্য ২দিন আগেই প্রয়াত হয়েছেন মা, তার মাঝেই রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল মোদি সরকার। চিঠি দিয়েছে কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রক। এবারের এই করা চিঠিতে আলাপন বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে,…

করোনার জেরে এবছরও বাতিল অমরনাথ যাত্রা

করোনার জেরে পরপর দু-বছর বাতিল হয়ে গেল অমরনাথ যাত্রা । এর আগে প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল আগামী ২৪ জুন থেকে এই যাত্রা শুরু হবে । শেষ হবে ২২ অগস্ট…

প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকের পরেই কাল বিরোধীদের ডাকলেন পাওয়ার

ভোট কুশলী প্রশান্ত কিশোর কি ২০২৪ লোকসভা নির্বাচনের জন্য রণনীতি সাজাতে শুরু করে দিয়েছেন ? এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে ৷ আজ দিল্লিতে ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে ফের…