Day: July 12, 2021

পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ভেঙে পড়ল ব্রহ্মস ক্ষেপণাস্ত্র

পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ভেঙে পড়ল ভারতের অত্যন্ত শক্তিশালী ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র। ওড়িশার বালেশ্বরের সমুদ্রোপকূল থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণের পরপরই সোমবার ভেঙে পড়ে সেটি। এটি ভারতের সুপারসোনিক ক্রুইজ ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষামন্ত্রকের একটি সূত্র এই…

রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানাতে বিধায়কদের নিয়ে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

শাসকদলের সঙ্গে লড়াইয়ে হাঁপিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা। একদিকে নানা মামলায় জর্জরিত, তার উপর দলে রয়েছেন বেসুরো নেতারা। এরই সঙ্গে বিধায়কদের নিয়ে চলতে গিয়ে বিধানসভায় বারবার হোঁচট খাচ্ছেন শুভেন্দু। তাই এবার…

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ৮৮৫

গত ২৪ ঘণ্টায় মারণভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন। মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল ১৫ লক্ষ ১৩ হাজার ১৪ জনে। কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ১৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১১ জন। একদিনে…

মঙ্গলকোটের তৃণমূল অঞ্চল সভাপতি অসীম দাসকে গুলি করে খুন, অভিযোগের তির বিজেপির দিকে

মঙ্গলকোটের তৃণমূল অঞ্চল সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ভরসন্ধেয় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। জানা গিয়েছে, মৃতের নাম অসীম দাস। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের লাখুড়িয়ার অঞ্চল সভাপতি ছিলেন…

মুখ্যমন্ত্রীর নন্দীগ্রাম ভোট পুনর্গণনার মামলা সরল বিচারপতি শম্পা সরকারের এজলাসে

বিচারপতি কৌশিক চন্দ নন্দীগ্রাম মামলার দায়িত্বে ছিলেন। কিন্তু তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন কৌশিক চন্দ। এবার তাঁর এজলাস থেকে শম্পা…

আগামী ১২ সেপ্টেম্বর নিট প্রবেশিকা পরীক্ষা হবে, ঘোষণা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

নিট (NEET UG) ২০২১-এর দিন ঘোষণা করল কেন্দ্র। আগামী ১২ সেপ্টেম্বর এই পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। গোটা দেশজুড়ে সবরকম কোভিড বিধি মেনেই এই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয়…

বিদ্যাসাগর ব্যাংক থেকে শুভেন্দু অধিকারীকে সরাতে মুখ্যমন্ত্রীকে চিঠি

তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতি থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে কয়েক দিন আগেই। প্রক্রিয়া চলছে কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়ার। এবার সেই তালিকায় যোগ হল আরও একটি সমবায়…

শুভেন্দু অধিকারীর দেহরক্ষী খুনের ঘটনার তদন্ত ভার নিল সিআইডি

নতুন করে এফআইআর দায়ের হতেই শুভেন্দুর দেহরক্ষীর মৃত্যুর মামলায় তৎপর রাজ্য সরকার। খুনের ঘটনায় তদন্তভার নিল সিআইডি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় এবার তদন্ত…

কলকাতায় বড়সড় ডাকাতির ছক ছিল তিন জেএমবি জঙ্গি

বিপুল অর্থ সংগ্রহ এবং নতুন মডিউলে স্লিপার সেল তৈরি। এই দুই লক্ষ্য নিয়েই কলকাতায় এসে গা ঢাকা দিয়েছিল তিন জামাত জঙ্গি। কলকাতার কয়েকটি ব্যাঙ্ক, গয়নার শোরুম, আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতি করার…

তিন রাজ্যে বজ্রপাতে মৃত ৬৮

বজ্রপাতে দেশের তিন রাজ্যে মৃত্যু হল কমপক্ষে ৬৮ জনের। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। উত্তরপ্রদেশ, রাজস্থানে এবং মধ্যপ্রদেশে রবিবার বিকেল থেকেই বৃষ্টি ও বজ্রপাত চলছিল। তাতে শিশু ও…