Day: August 9, 2021

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ৫৫৭

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৫৭। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৪ হাজার ৩৬০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮২৪০। এদিন মৃত্যু হয়েছে…

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সমুদ্র নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনাসভায় প্রধানমন্ত্রী

ভারতের সভাপতিত্বে শুরু হল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক। সোমবার এই আলোচনার মূল বিষয়বস্তু ছিল সমুদ্রের সুরক্ষা ও পারস্পরিক সহযোগিতা। একইসঙ্গে বৈঠকে উঠল আফগানিস্তান প্রসঙ্গও।এক মাসের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC)…

শুভেন্দুর মাকে দেখতে সস্ত্রীক হাসপাতালে গেলেন রাজ্যপাল

শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী অধিকারীকে হাসপাতালে দেখতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ সন্ধ্যা ৬টা নাগাদ সস্ত্রীক তিনি হাসপাতালে যান। কিছু ক্ষণ সেখানে ছিলেন রাজ্যপাল। পরে টুইট করে সে কথা জানান…

কোভিড বিধি উড়িয়ে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচির নামে গেরুয়া বাহিনীর দাদাগিরি, ব্যারিকেড ভাঙার চেষ্টা

করোনা বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে সোমবার শহরে কব্জির জোর দেখাল গেরুয়া বাহিনী। সোমবার পশ্চিমবঙ্গ বাঁচাও নাম দিয়ে মশাল মিছিলের ডাক দেয় বঙ্গ বিজেপি। কর্মসূচিতে পুলিশের অনুমতি ছিল না। স্বাভাবিকভাবেই পুলিশের…

পেগাসাস ইস্যুতে নীরবতা ভাঙল কেন্দ্র, ‘এনএসও গ্রুপের সঙ্গে কোনও লেনদেন হয়নি’, বিতর্কের মধ্যেই সংসদে দাবি প্রতিরক্ষা মন্ত্রকের

পেগাসাস ইস্যুতে নীরবতা ভাঙল কেন্দ্র। ইজরায়েলি সফটওয়্যার সংস্থা এনএসও গ্রুপের সঙ্গে কোনও লেনদেন হয়নি। পেগাসাস বিতর্কের মধ্যেই সংসদে বিবৃতি দিয়ে এমনই দাবি করল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। যে পেগাসাস সফটওয়্যার ব্যবহার…

ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে আবেদন করতে পারবেন নীরব মোদি, রায় দিলেন ব্রিটিশ আদালত

জটিল হয়ে উঠল পলাতক ব্যবসায়ী নীরব মোদিকে দেশে ফেরানোর প্রক্রিয়া। এবার ভারতে প্রত্যর্পণ নিয়ে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আরজি জানাতে পারবেন পিএনবি কেলেঙ্কারির অন্যতম এই অভিযুক্ত। সোমবার এমনটাই রায় দেয়…

রাজকীয় সংবর্ধনায় দেশে পা রাখল অলিম্পিক পদক-জয়ীরা

আজ বিকেল দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখলেন ভারতের অলিম্পিক পদকজয়ীরা। দেশের মাটিতে বিমানের চাকা নামতেই ভেতর থেকে ছবি ট্যুইট করেছিলেন নীরজ, লাভলিনারা। মিনিট কুড়ি পর একে একে বেরোলেন…

শুভেন্দুকে সামনে পেয়েই তৃণমূলের ‘গদ্দার হটাও’ স্লোগান

স্বল্প সময়ের ব্যবধানে তৃণমূল এবং বিজেপি-র কর্মসূচি। উপলক্ষ, ভারত ছাড়ো আন্দোলনের স্মরণ দিবস পালন। সেই কর্মসূচি ঘিরেই উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের তমলুকে। গেরুয়া শিবিরের মিছিলে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে…

কর্তব্যরত মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানি! কান ধরে ওঠবস, মারধরের পর অভিযুক্ত ২ যুবককে গ্রেপ্তার করল পুলিশ

কর্তব্যরত মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানি ও হুমকি দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল ডায়মন্ড হারবার পুলিশ। পুলিশের অভিযোগ, ওই সিভিক পুলিশকে শ্লীলতাহানি করেছেন যুবকেরা। তবে গ্রেফতারির আগে তাঁদেরকে রাস্তায় কান…

সল্টলেকে চাকরির দাবিতে অবস্থান বিক্ষোভ, পুলিশের সঙ্গে বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়লেন চাকরি প্রার্থীরা

ফের পুলিশ ও চাকরিপ্রার্থীদের মধ্যে ধস্তাধস্তি। এবার নিয়োগের দাবিতে পুলিশের সঙ্গে রীতিমতো বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়লেন SLST পাশ চাকরি প্রার্থীরা। যাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে সল্টলেকের সেন্ট্রাল…