Day: April 26, 2022

প্রকাশ্য এল ‘ভুল ভুলাইয়া ২’-এর ট্রেলার

আবারও পর্দায় আসছে মঞ্জুলিকার শিহরন। পোস্টারের পর এবার প্রকাশ্য এল ‘ভুল ভুলাইয়া ২’-এর ট্রেলার। ট্রেলারের শুরুতেই শোনা গেল সেই চেনা ‘আমি যে তোমার, শুধু যে তোমার’ গানের সুর। কমেডি এবং…

প্রয়াগরাজ কাণ্ডে ধর্ষণের উল্লেখ নেই এফআইআরে! জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ তৃণমূল

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের পাঁচজনকে খুনের ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ চাইল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, রবিবার দুপুরেই প্রয়াগরাজ পৌঁছায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে…

প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক সিধুর, জল্পনা তুঙ্গে

কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফেরানোর দিনেই পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজ্যো‍ৎ সিং সিধুর সঙ্গে বৈঠক করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। আর ওই বৈঠক ঘিরেই রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। যদিও…

কাঁথি পুরভোটের সিসিটিভি ফুটেজ ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিল হাইকোর্ট

কাঁথি পুরভোটের সিসিটিভি ফুটেজ ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ফুটেজ পরীক্ষা করবে সিএফএসএল দিল্লি। ১০ দিনের মধ্যে ফুটেজ পাঠানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল আদালত। ৬ সপ্তাহের মধ্যে…

করাচি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪

করাচি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল ৪ জনের ৷ নিহতদের মধ্যে ২ জন চিনা নাগরিক বলে জানা গিয়েছে ৷ আজ দুপুরে পাকিস্তানের বাণিজ্য নগরী করাচির বিশ্ববিদ্যালয়ে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনাটি…

কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফেরালেন ভোটকুশলী প্রশান্ত কিশোর

অবশেষে জল্পনার অবসান । কংগ্রেসে যোগ দিচ্ছেন না ভোটকুশলী প্রশান্ত কিশোর । মঙ্গলবার এক টুইট বার্তায় নিজেই এই ঘোষণা করেছেন পিকে। টুইটে তিনি লিখেছেন, “কংগ্রেসে যোগ দেওয়ার এবং ভোটে তাদের…

বিজেপির বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার, চলল জলকামান

নিয়োগ দুর্নীতি নিয়ে লাগাতার অভিযোগ উঠছে বাংলায়। এবার সেই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে বিকাশ ভবন অভিযান করল বিজেপির যুবমোর্চা সংগঠন। দফায়-দফায় মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। পালটা ব্যারিকেড ভেঙে এগিয়ে…

রানাঘাট গণধর্ষণ-কাণ্ডে মৃত নির্যাতিতার দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

রানাঘাট গণধর্ষণ-কাণ্ডে মৃত নির্যাতিতার দেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত দ্বিতীয়বার করা হোক ৷ এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । ডিএসপি পদমর্যাদার অফিসারকে তদন্তের দায়িত্ব দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ আগামী…

রাজ্যের একাধিক জেলায় টানা তাপপ্রবাহ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, আগামীকাল ডাকলেন বিশেষ বৈঠক

রাজ্যে একাধিক জেলায় টানা তাপপ্রবাহের চলছে। আজ বাঁকুড়া, পানাগড়ের তাপমাত্রা ৪৩ ডিগ্রি পার করেছে । ৪০ ডিগ্রি পার হয়েছে দমদম, বারাকপুরও । ৪০ ছুঁইছুই কলকাতাও । এই মুহূর্তে তাপপ্রবাহের এই…

বেলঘরিয়ার নেশামুক্তি কেন্দ্রে পিটিয়ে মারার অভিযোগ, পুলিস-জনতা খণ্ডযুদ্ধ

রণক্ষেত্র হয়ে উঠেছে বেলঘরিয়ার নেশামুক্তি কেন্দ্র। এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। অভিযোগ, নেশামুক্তি কেন্দ্রের ডাক্তারের বিরুদ্ধেই। উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালায় ওই কেন্দ্রে। ঘটনাস্থলে মোতায়েন করা…