Day: May 14, 2022

বিপ্লবের পদত্যাগে ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী মানিক সাহা

ত্রিপুরার মসনদে ফের মানিক ৷ তবে এবার সিপিএমের মানিক সরকার নয়, বিজেপির মানিক সাহা ৷ ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ডঃ মানিক সাহাকে বেছে নিয়েছে বিজেপি ৷ শনিবারই ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ…

জিটিএ নির্বাচন জোর করে করলে অনশনের হুঁশিয়ারি বিমল গুরুংয়ের

জোর করে জিটিএ নির্বাচন করলে আমরণ অনশনে যাওয়ার হুমকি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। শনিবার দার্জিলিংয়ের গোর্খা দুঃখ নিরাবনী সঙ্ঘে মোর্চার টাউন কমিটির বৈঠকের পর ওই হুঁশিয়ারি দেন…

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব দেব

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব দেব। এদিন দুপুরে রাজ্যপালের কাছে এক লাইনের ইস্তফাপত্র পাঠিয়ে নিজের পদ থেকে ইস্তফা দেন এই বিজেপি নেতা। উল্লেখ্য, আগামী ২০২৩ সালে ত্রিপুরার বিধানসভা…

গম রফতানিতে নিষেধাজ্ঞা কেন্দ্রের

গম রফতানি নিষিদ্ধ করল কেন্দ্র। শুক্রবার গভীর রাতে এই সম্পর্কিত নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। দেশীয় বাজারে দাম কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ…

বড়বাজারের ধসের জেরে যানজটের আশঙ্কা

বড়বাজারে রাস্তায় ধস। মাটির তলায় জলের পাইপ ফেটে বিপত্তি। বেলা বাড়লে যানজটের আশঙ্কা। ইতিমধ্যে পাইপ সারাইয়ের কাজ শুরু করেছেন কলকাতা কর্পোরেশনের কর্মীরা। জানা গিয়েছে, শনিবার সকালে বড়বাজারের নেতাজি সুভাষ রোডের…

দিল্লির অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

দিল্লির বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জন প্রাণ হারিয়েছেন, এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে ৷ জখম ১২ জন ৷ এনডিআরএফ দল ৬০-৭০ জনকে উদ্ধার করতে পেরেছে ৷…

চোরাশিকারীদের গুলিতে ঝাঁঝরা ৩ পুলিশ কর্মী

হরিণ শিকারীদের ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে বেঘোরে প্রাণ হারালেন তিন পুলিশ কর্মী ৷ মধ্যপ্রদেশের ভোপাল থেকে ১৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত গুনা জেলার ঘটনা ৷ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, শনিবার…

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ২ হাজার ৮৫৮

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৫৮ জন। মৃত্যু হয়েছে ১১ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৫৫ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা…

প্রেমে প্রত্যাখ্যাত! প্রেমিকার বাড়িতে বোমা ছুড়ল যুবক, আহত ৪

প্রেমে প্রত্যাখ্যাত। রাগে প্রেমিকার বাড়ির লোকজনকে বোমা মেরে জব্দ করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। শুক্রবার রাতে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বোমার আঘাতে তরুণীর পরিবারের চারজন…