Day: August 5, 2023

আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা

আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ, নদিয়া ,বীরভূম ,পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। শনিবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এই খবর জানা গিয়েছে। আবহাওয়া দফতরের ডিউটি অফিসার দেবব্রত…

ঝাড়খণ্ডের রাঁচি থেকে গিরিডিতে যাওয়ার পথে বরাকর নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস

ঝাড়খণ্ডের গিরিডিতে ভয়াবহ দুর্ঘটনা । রাঁচি থেকে গিরিডিতে যাওয়ার পথে বরাকর নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস । জানা গিয়েছে, প্রায় ৩০ জন যাত্রী রয়েছেন বাসে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ।…

আপ কল্যাণী সীমান্ত লোকালে আগুন

আপ কল্যাণী সীমান্ত লোকালে আগুন। ধোঁয়া দেখে দমদম স্টেশনে আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় শিয়ালদহ স্টেশন ছেড়েছিল লোকাল ট্রেনটি। ওই ট্রেনেরই প্যানেল বোর্ডে আগুন দেখা যায়। এর পরই…

হাওড়ায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল আসানসোলের দুই ছাত্র

গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল দুই যুবক। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার চাঁদমারি ঘাটে। জানা গেছে, আসানসোলের বাসিন্দা ৩ যুবক (যাদের বয়স ১৮ থেকে ২০র মধ্যে) এদিন গঙ্গার…

ইছাপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ২

ইছাপুরে শুটআউটের ঘটনায় গ্রেফতার ২। তৃণমূল কর্মীকে জনসমক্ষে খুন করায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। প্রকৃত দোষীদের খুঁজতে তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ। উল্লেখ্য গত ৩ অগাষ্ট প্রকাশ্যে গুলি করে হত্যা করা…

বিজেপি শাসিত মণিপুরে ফের সংঘর্ষ, মৃত ৩

মণিপুরের আবারও নতুন করে অশান্তির আঁচ। হিংসা বিধ্বস্ত উত্তর পূর্বের রাজ্যটিতে বিদ্বেষ থামার কোন নামই নেই যেন। শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলায় ফের নতুন করে উত্তেজনা ছড়ায় । জানা যাচ্ছে,…

ক্রমেই জেলায় জেলায় বাড়ছে স্ক্রাব টাইফাসের আতঙ্ক, আক্রান্ত ২৬

ডেঙ্গি বা ম্যালেরিয়া নয় বরং রায়গঞ্জে উদ্বেগ বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। সঙ্গে জ্বরে আক্রান্তের সংখ্যাও রয়েছে যথেষ্ট। মশারি টাঙিয়ে…

শহরে লরির প্রবেশ নিষিদ্ধ করল কলকাতা পুলিশ

কলকাতার বুকে যানশাসনের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। লালবাজারের নির্দেশ, সকাল ৬টার পর কলকাতায় ঢুকবে না কোনও ট্রাক। আজ থেকেই চালু হয়েছে এই নিয়ম। মৌখিকভাবে সমস্ত ট্রাফিক গার্ড-কে ইতিমধ্যেই…

ল্যাপটপ, ট্যাবলেট আমদানির উপর নিষেধাজ্ঞা আপাতত স্থগিত

ল্যাপটপ, ট্যাবলেট, পার্সোনাল কম্পিউটার আমদানিতে বিশেষ নিয়ন্ত্রণ জারি করেছিল কেন্দ্র। গত বৃহস্পতিবার কেন্দ্রের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড নোটিস জারি করে ওই সব পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞার কথা জানিয়েছিল। যা আপাতত…

সিঙ্গুরের রতনপুরে সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে মৃত ২

সাত সকালে সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হল। আজ, শনিবার ঘটনাটি ঘটেছে সিঙ্গুর থানার রতনপুরে। এদিন প্রথমে ওই সেপটিক ট্যাঙ্কে একজন শ্রমিক কাজ করতে নেমেছিলেন। পরে তাঁর…