Day: October 10, 2024

‘প্রিয় বন্ধু, তোমাকে বিদায়’, শিল্পপতি রতন টাটাকে শোক জ্ঞাপন প্রবীণ অভিনেত্রী সিমি গ্রেওয়ালের 

দেশের মানুষের কাছে তিনি শিল্পপতি হিসাবে নন, বরং আশা-ভরসার মানুষ ছিলেন। যেকোনও বিপদ, সঙ্কটে সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেই কারণেই টাটা গোষ্ঠীর কর্ণধার নয়, বরং আমজনতার ঘরের মানুষ হয়ে…

আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে ১০টি দাওয়াই প্রধানমন্ত্রী মোদির

বৃহস্পতিবার লাওসে আয়োজিত ২১তম আসিয়ান-ইন্ডিয়া সামিটে বক্তৃতা পেশের সময়, আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে ১০টি দাওয়াই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। জোর দিয়েছেন এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নের…

৪ নির্দল সমর্থন পেলেন ওমর আব্দুল্লাহর, এবার সরকার গঠনের তোড়জোড় শুরু

চার নির্দল প্রাথী সমর্থন করলেন ন্যাশনাল কনফারেন্সকে। ফলে এবার সরকার গঠন করতে কোনও বাধা রইল না ওমর আব্দুল্লাহর। লোকসভায় বারামুলা কেন্দ্র থেকে ভোটে হেরেছেন ওমর। কিন্তু বিধানসভা ভোটে বডগাম ও…

অনশনমঞ্চে অসুস্থ হয়ে পড়লেন অনিকেত

উৎসবের মরশুমে আন্দোলন-অনশন জারি জুনিয়র ডাক্তারদের। ১১৩ ঘণ্টা পার এখনও অনশনে অনড় ডাক্তাররা। সরকারের সঙ্গে বৈঠক থেকে সমাধানসূত্র মেলেনি। অনশন দীর্ঘতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। জানা যাচ্ছে, জুনিয়র ডাক্তার…

ত্রিধারা সম্মিলনীর দুর্গা মন্ডপে বিশৃঙ্খলা তৈরি অভিযোগে ধৃত ৯ জনকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

ত্রিধারা সম্মিলনী পুজো মণ্ডপে স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া ৯ জনকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আলিপুর আদালত । বৃহস্পতিবার বিকেলে হাজির করানো হল আলিপুর আদালতে। আন্দোলনকারীরাও আদালতের সামনে জড়ো…

সপ্তমীর সন্ধ্যায় নির্যাতিতার প্রতীকী মূর্তি পরিক্রমায় ফের পুলিশি বাধার অভিযোগ

সপ্তমীর সন্ধ্যায় ধর্মতলায় চিকিৎসকদের অনশনস্থল উতপ্ত হয়ে উঠল। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি আন্দোলনকারী চিকিৎসকদের। আন্দোলনকারী চিকিৎসকদের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মতলায় ‘অভয়া পরিক্রমা’য় বাধা দেয় পুলিশ।…

গ্যান স্যালুটে রাষ্ট্রীয় মর্যাদায় শিল্পপতি রতন টাটাকে শেষ বিদায়

বুধবার রাতে মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৬। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনের বাইরে জড়ো হন বিভিন্ন পেশার মানুষ। হাজির হন টাটা গ্রুপের কর্মচারীরাও। রতন…

সপ্তমীতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে চিকিৎসক, হারালেন স্ত্রী ও কন্যাকে

সপ্তমীর দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় স্ত্রী ও মেয়েকে হারালেন এক চিকিৎসক। আহত হয়েছেন তিনি নিজেও। আহত চিকিৎসক কিশলয় বিকাশ নায়েক কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে শিশু চিকিৎসক হিসেবে কর্মরত। তাঁর মৃতা…

‘আমরা গরীব বলেই কি পাশে নেই কেউ’! ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন ‘বিনা চিকিৎসায়’ মৃত বিক্রমের মা

মা দুর্গার বোধন হয়েছে। পাড়া আলোয় ঝলমল করছে। ঢাকের বাদ্যি ভেসে আসছে টালির চালের ঘরে। মৃত ছেলের ছবি আঁকড়ে বসে আছেন মা। বিড়বিড় করে চলেছেন, “সেদিন একটু চিকিৎসা পেলে ছেলে…

আয়ের প্রায় ৬০থেকে ৬৫% দান করতেন শিল্পপতি রতন টাটা!

বুধবার মুম্বইয়ে প্রয়াত হলেন টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা, বয়স হয়েছিল ৮৬ বছর ৷ তিনি ছিলেন ভারতের সবচেয়ে সম্মানীয় শিল্পপতি। তিনি শুধুমাত্র শিল্প-বাণিজ্যের জগতে অবদানের জন্যই নয়, তাঁর একাধিক জনদরদি…