পশ্চিম মেদিনীপুরঃ বাংলা ওড়িশা সীমান্তে দাঁতনে নাকা তল্লাশিতে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেফতার ৩। আজ সকালে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার সীমান্ত এলাকায় সোনাকনিয়াতে নাকা তল্লাশি চলাকালীন একটি প্রাইভেট গাড়িতে সন্দেহজনক কিছু রয়েছে দেখে তল্লাশি চালাতে গেলে গাড়ি নিয়ে পালাতে চেষ্টা করে ওই ব্যক্তিরা। পরে জাতীয় সড়কে ধাওয়া করে তাদেরকে আটক করে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ১ কুইন্টালের বেশি গাঁজা উদ্ধার হয়। গাড়িতে থাকা চালক সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায়, ওড়িশার গঞ্জাম এলাকা থেকে গাঁজা নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলাতে পাচার করা হচ্ছিল।