উত্তরপ্রদেশের আলিগড় জেলায় পথ দুর্ঘটনার কবলে একটি যাত্রীবোঝাই বাস। জানা গিয়েছে, বাসটি কানপুর থেকে নয়াদিল্লি যাওয়ার পথে আলিগড়ের তাপ্পাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেই সময় বাসে ৪৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ৫ জন যাত্রী।


