মুর্শিদাবাদের রেজিনগর থানার ৩৪ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩জনের। স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরবেলায় মসজিদ থেকে নমাজ পড়ে হেঁটে বাড়ি ফিরছিলেন দিলওয়ার শেখ (৬২), কিতাবুদ্দিন শেখ (৫০) এবং মনিরুল শেখ (৩৫) নামে ৩ ব্যক্তি । সেই সময় নদিয়া থেকে বহরমপুরগামী ১টি বড় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথ চলতি ওই ৩জনকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়। অন্য এক জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। এই ঘটনার জেরে স্থানীয়রা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখতে শুরু করেন। প্রায় ২ ঘন্টা অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

