রাঁচি পুলিশের তরফে জানানো হয়, শুক্রবার রাতে কোকার এলাকায় একটি জন্মদিনের অনুষ্ঠানে গেছিল ওই নাবালিকা। সেখান থেকে সে যখন বাড়ি ফিরছিল তখন ওই অনুষ্ঠানে থাকা ২ নাবালক-সহ চারজন তার পিছু পিছু এসে নির্জন একটি স্থানে পথ আটকায়। তারপর সবাই মিলে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে মেয়েটির অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তকে গ্রেফতার করে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
রাঁচিতে জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার সময় নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ২ নাবালক সহ ৪
Byবঙ্গনিউজ
Jul 15, 2023
