উত্তর দিনাজপুরঃ ট্রলারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ৪ জনের। আজ রাতে উত্তর দিনাজপুরের ইটাহার থানার বেকিডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রেলারটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজের মর্গে নিয়ে আসা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় জাতীয় সড়কের মাঝে ডিভাইডারে বসে গল্প করছিলেন ৪ ব্যক্তি। সেসময় রায়গঞ্জ থেকে কলকাতাগামী একটি ট্রলার আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে চারজনকে পিষে দিয়ে চলে যায়।