গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪৪ জন। একদিনে করোনার বলি হয়েছেন ১৩ জন।  সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,২৪, ৭১৫। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৬৩৩ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৫৫৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৯৭, ৫৯২। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৬৭ শতাংশ।