গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬০৮ জন। একদিনে করোনার বলি হয়েছেন ১৩ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,১৮, ০১৬।  এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৫২৩ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬১৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৯০, ৮২৩। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।