২ লক্ষ টাকার জাল নোট সহ ৭ জনকে গ্রেপ্তার করল হাসিমারা ফাঁড়ির পুলিস। জালনোট ছাড়া ধৃতদের থেকে ১০টি দামি মোবাইল ফোনও মিলেছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে হাসিমারা কালীবাড়ি এলাকায় হানা দিয়ে একটি গাড়ি থামায় পুলিস। উদ্ধার হয় জালনোট।