গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৮ জন। একদিনে করোনার বলি হয়েছেন ১৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৭৭৮ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৪০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৪১,৯৬৩। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।

