গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৭২ জনের শরীরে মারণ ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। একদিনে মৃত্যু হয়েছে ১৩ জনের। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৩ হাজার ৩১৮। সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৭৫ হাজার ৯৮০ জন। আর করোনার বলি রাজ্যের ৮০৩১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪১, ১৯৩ টি, যার মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ২.১২ শতাংশ।

