শীঘ্রই প্রতিশ্রুতি মতো দুয়ারে রেশন পৌঁছাবে সরকার। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে দুয়ারে রেশন প্রকল্প। পাড়ায় পাড়ায় গাড়িতে করে পৌঁছবে রেশন।’ একইসঙ্গে তিনি জানান, ‘ ১৫ নভেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। এখনও যারা বিভিন্ন সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি, তারা ওই ক্যাম্পগুলি থেকে নাম নথিভুক্ত করতে পারবেন। ‘ একইসঙ্গে দেউচা পাঁচামি প্রকল্পের রিলিফ প্যাকেজ নিয়ে বিস্তারিত তথ্য দেন মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভায় উপনির্বাচনে জয়ী চার প্রার্থী বিধায়ক হিসেবে শপথ নেন শোভনদেব চট্টোপাধ্যায়, উদয়ন গুহ সুব্রত মণ্ডল ও ব্রজকিশোর গোস্বামী।

