বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এদিন টুইটারে তিনি বিজেপি ছাড়ার কথা জানিয়েছেন অভিনেত্রী। দল ছাড়ার কথা ঘোষণা করে শ্রাবন্তী টুইটে লেখেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’