স্কুল খোলার  আগে রাজ্য সরকারের বিশেষজ্ঞ কমিটির। পরামর্শ নেওয়ার উচিত ছিল ৷ মত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আগামিকাল থেকে রাজ্যে খুলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে সুকান্ত বলেন, “স্কুল খোলার অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু রাজ্যের বহু লোকের টিকা হয়নি । তার মধ্যে দিদিমণি ও মাস্টারমশাইরা রয়েছেন। বাচ্চাদেরও টিকাকরণ শুরু হয়নি।” পিছিয়ে পড়া জনজাতির উন্নয়নে কেন্দ্রীয় প্রকল্প একলব্য বিদ্যালয়গুলির জন্য পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না বলে এ দিন অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ কলকাতায় রাজ্য বিজেপির উদ্যোগে বিরসা মুণ্ডার জন্মদিন পালন করা হয়। এই উপলক্ষে বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সুকান্ত মজুমদার। ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।