কলকাতাঃ সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিধাননগরের নতুন মেয়র হলেন কৃষ্ণা চক্রবর্তী।  শনিবার বিধাননগরের কাউন্সিলররা নিজেদের মধ্যে বৈঠক করে কৃষ্ণা চক্রবর্তীকেই মেয়র বেছে নিয়েছেন। এরপর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। বিধাননগর পুরনিগমের সামনেই একটি মঞ্চে এদিন শপথ নেন নতুন মেয়র। শপথ নিয়ে কৃষ্ণা বলেন, “এই চেয়ারে বসে মানুষকে পরিষেবা দেওয়াটাই একমাত্র কাজ। আরও কী ভাবে বেশি সংখ্যক মানুষকে আমরা পরিষেবা দিতে পারি, সেই লক্ষ্যেই আগামী দিনে পথ চলবে বিধাননগর পুর নিগম “। একই সঙ্গে নতুন মেয়র বলেন প্লাস্টিক বর্জন ও জল সংরক্ষণে নতুন নতুন কর্মসূচি নেওয়া হবে পুরনিগমের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *