পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিজেপির দলীয় কর্মসূচি থেকে শুধু মারের হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত হননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি চিদম্বরমের মতো তৃণমূল নেতাদের জেলে বসে পুজো দেখার নিদান দিয়েছেন। দিলীপ ঘোষ বলেন, দেশের প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরমকে জেল খাটতে হচ্ছে। আর তৃণমূল নেতারা তো কোন ছার। দুর্গা পুজোর সময় বেশ কিছু নেতাকে জেলের মধ্যে থেকে পুজো দেখতে হবে। আর কেউ তাঁদের বাঁচাতে পারবে না। এবার জেলের টিকিট কাটা হয়ে গিয়েছে তাঁদের। শুধু দিল্লি থেকে সিবিআইয়ের কলকাতায় আসার অপেক্ষা। দিলীপ ঘোষ বলেন, আমি হলাম জঙ্গলমহলের ছেলে। কাউকে কোনওদিন ভয় পাইনি, পাবও না। তাই ছেড়ে কথাও বলব না। আমি বলছি, আপনারা মেরে আসুন। যদি আপনারা বাপের ব্যাটা হন, তাহলে মার খেয়ে ফিরে আসবেন না। আর তা যদি করেন, তাহলে বিজেপি করার দম আপনাদের নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *