কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বকটুই কাণ্ডের তদন্তে নেমে লালন শেখের বাড়ি সিল করে দিয়েছিল। লালনের স্ত্রী রেশমা বিবির অভিযোগ, সিবিআই এর হেফাজতে তাঁদের বাড়ি যখন ছিল, সেই সময় বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছে ৫০ হাজার টাকা-সহ বহু সামগ্রী। সেই ঘটনার তদন্তে এবার লালন শেখের বাড়িতে পৌঁছল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির ফরেনসিক দলের ৪ সদস্য। রবিবার সকাল ১০টা নাগাদ সিআইডির ৪ সদস্যের প্রতিনিধিদল বীরভূমের বকটুইয়ে লালন শেখের বাড়িতে পৌঁছয়।
সিবিআইয়ের সিল করা লালন শেখের বাড়িতে চুরি, তদন্তে ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল
Byবঙ্গনিউজ
Dec 25, 2022
