হক জাফর ইমাম, মালদাঃ সংসারে অভাবের তাড়নায় মানসক আবসাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। শুক্রবার সকালে ঘরের মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় দেহটি উদ্ধার করে পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা হাতিছাপা গ্রামের ঘটনা। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যমালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম উদয় কর্মকার(৪০)। তিনি পেশায় কাঠমিস্ত্রি।পরিবারে রয়েছে স্ত্রী ও তিন কন্যা। বেশ কিছুদিন ধরে কাজ বন্ধ হয়ে পড়ে ছিল তার। রোজগার বন্ধ হয়ে পড়ায় মানসিক আবসাদের জেরে বৃহস্পতিবার গভীর রাতে ঘরের মধ্যে আত্মহত্যা করে। শুক্রবার সকালে পরিবারের লোকেরা ঘরের মধ্যে দেখতে পাই উদয় কর্মকারের ঝুলন্ত দেহসাথে সাথে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। এসে পুলিশ এসে ঝুলন্ত উদয় কর্মকারের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *