হক জাফর ইমাম, মালদাঃ শুক্রবার দুপুর একটা নাগাদ বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার দুটি গৃহস্থ বাড়ি। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আগুনে পুড়ে গৃহস্থ বাড়ি দুটিরপরিবারের কোনো ক্ষতি না হলেও সমস্ত জিনিসপত্র চলে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মালদা মিল্কি গ্রাম পঞ্চায়েতের খাসখোল এলাকায়। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। বর্তমানে গৃহস্থ বাড়ি দুটির পরিবারগুলো খোলা আকাশের নিচে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় মিল্কি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ নিজাম আলী (বাচ্চু)। ঘটনাস্থলে প্রধান শেখ নিজাম আলী(বাচ্চু) এসে অসহায় পরিবারগুলিকে সমস্ত রকম সাহায্যে আশ্বাস দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ব্লক আধিকারি এলাকা পরিদর্শন করেন। এবং সাহায্যের আশ্বাস দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *