November 25, 2026
BREAKING NEWS
বালুরঘাটে সাতসকালে বিধ্বংসী আগুন, ভস্মীভূত দুটি কেকের দোকানদিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত দুই মহিলা সহ ৩ফের ভারতের উপর শুল্কের চাপ বাড়াতে চলেছে আমেরিকাবুধবার থেকে পারদ পতন রাজ্যে, সপ্তাহান্তে শীতের আমেজ শুরু২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
দেশ

দিল্লিতে সাতসকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিতে ঝাঁঝরা ব্যবসায়ী

সাতসকালে দিল্লির প্রাতঃভ্রমণ সেরে ফেরার পথে ব্যবসায়ীকে গুলিতে ঝাঁঝরা করে দিল দুই আততায়ী৷ দিল্লি শহদরা এলাকায় এই শ্যুটআউটের ঘটনা ঘটেছে৷ জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম সুনীল জৈন৷ ৫২ বছর বয়সি ওই ব্যবসায়ী এ দিন সকালে যখন প্রাতঃভ্রমণ সেরে ফিরছিলেন, তখনই ফরশ বাজার থানা এলাকার বিশ্বাসনগরে মোটরসাইকেল করে এসে দুই দুষ্কৃতী তাঁর উপরে হামলা চালায়৷ পুলিশ সূত্রে খবর, মৃত্যু নিশ্চিত করতে পর পর আটটি গুলি করা হয় ব্যবসায়ীকে৷ এর পর ঘটনাস্থল ছেড়ে পালায় আততায়ীরা৷