November 26, 2026
BREAKING NEWS
প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি নবান্নেরআয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় বড় নির্দেশ ! সুপ্রিমকোর্টে স্বস্তি রাহুল গান্ধিরউত্তরকাশীতে সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই ৩৩ বাড়িবালুরঘাটে সাতসকালে বিধ্বংসী আগুন, ভস্মীভূত দুটি কেকের দোকানদিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত দুই মহিলা সহ ৩ফের ভারতের উপর শুল্কের চাপ বাড়াতে চলেছে আমেরিকাMiss Universe 2026 : প্রথমবার কোনও বিবাহিত মহিলার মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৬-র মুকুট
ক্রাইম

দিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত দুই মহিলা সহ ৩

পূর্ব দিল্লির একটি ক্যাফেতে এক যুবতীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই মহিলা-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িত বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, অভিযোগকারিণী যুবতী এবং অভিযুক্তরা সকলেই একটি ক্যাফের কর্মী। সোমবার রাতে ক্যাফে-তে সহকর্মীদের সঙ্গে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন ওই যুবতী। রাত সাড়ে এগারোটা নাগাদ ক্যাফে বন্ধ হয়ে গেলেও দলটি সেখানেই থেকে যায় এবং মদ্যপান ও নাচগান চালিয়ে যেতে থাকে। কারও কাছে ক্যাফের চাবি থাকায় তারা ভেতরে অবস্থান করার সুযোগ পায়। অবশেষে মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ তারা ক্যাফে ছাড়ে। তরুণীর অভিযোগ অনুযায়ী, পার্টির সময় দুই ব্যক্তি তাঁকে গণধর্ষণ করে এবং দলের বাকি সদস্যরা ওই দুই অভিযুক্তকে সাহায্য করে। ঘটনাটি ঘিরে কর্মক্ষেত্রে সহকর্মীদের ভূমিকা ও রাতভর ক্যাফেতে অবস্থানের বিষয়টি সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *