November 26, 2026
BREAKING NEWS
প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি নবান্নেরআয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় বড় নির্দেশ ! সুপ্রিমকোর্টে স্বস্তি রাহুল গান্ধিরউত্তরকাশীতে সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই ৩৩ বাড়িবালুরঘাটে সাতসকালে বিধ্বংসী আগুন, ভস্মীভূত দুটি কেকের দোকানদিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত দুই মহিলা সহ ৩ফের ভারতের উপর শুল্কের চাপ বাড়াতে চলেছে আমেরিকাMiss Universe 2026 : প্রথমবার কোনও বিবাহিত মহিলার মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৬-র মুকুট
কলকাতা

বুধবার থেকে পারদ পতন রাজ্যে, সপ্তাহান্তে শীতের আমেজ শুরু

 বৃষ্টির ভ্রুকূটি কাটিয়ে মঙ্গলবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া রাজ্যে ৷ ইতিমধ্যে ভোরে এবং সূর্য ডোবার পরে ঠাণ্ডার অনুভূতিও যথেষ্ট বেড়েছে। ভোরে কুয়াশার দাপটও পাল্লা দিয়ে বেড়েছে ৷ ফলে বলাই যায় শীতের আমেজ শুরু এসে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজ্যের সব জেলাতেই। কলকাতায় 18 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে 15 ডিগ্রি সেলসিয়াসে পারদ নামতে পারে। তবে এই মুহূর্তে উত্তর-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্তও রয়েছে। মধ্যপ্রদেশ অসম এবং কেরলেও রয়েছে ঘূর্ণাবর্ত। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। একইসঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ কমবে। সামান্য বাড়বে দিনের তাপমাত্রা। শীতের আমেজ বাড়বে পশ্চিমের জেলাগুলিতে বেশি। শুক্রবারের মধ্যে সেখানে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলেই মনে করছে হাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেও শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। পরিষ্কার আকাশের পাশাপাশি তাপমাত্রাও নামবে। সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কলকাতাতেও পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা কমবে, সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়বে। রাতের তাপমাত্রা ক্রমশ কমবে ৷ তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এখানেও ৷ আগামী তিন থেকে চার দিনে এই তাপমাত্রা কমবে। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলেই মনে করা হচ্ছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *