বাঁকুড়াঃ লোকসভা ভোটের দিন ঘোষণার পর থেকেই একের পর এক বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটছে বাঁকুড়াতে। এবার উদ্ধার হল দশটি তাজা বোমা। গতকাল রাতে হুগলি–বাঁকুড়া সীমান্তে আকুরগেড়িয়া চেকপোষ্টে নাকা চেকিংয়ের সময় কোতুলপুর থানার পুলিশ একটি বাস থেকে উদ্ধার করে বোমা ভর্তি ব্যাগ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ আরামবাগ থেকে বিষ্ণুপুরগামী সমস্ত বাসে তল্লাশি চালায়। সেই সময় একটি বাসে ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করে দশটি তাজা বোমা। বাসে তল্লাশির সময় এক ব্যক্তি ছুটে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যায়। ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *