November 25, 2026
BREAKING NEWS
বালুরঘাটে সাতসকালে বিধ্বংসী আগুন, ভস্মীভূত দুটি কেকের দোকানদিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত দুই মহিলা সহ ৩ফের ভারতের উপর শুল্কের চাপ বাড়াতে চলেছে আমেরিকাMiss Universe 2026 : প্রথমবার কোনও বিবাহিত মহিলার মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৬-র মুকুটবুধবার থেকে পারদ পতন রাজ্যে, সপ্তাহান্তে শীতের আমেজ শুরু২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪
দেশ

অবশেষে বিজেপিতে যোগ দিলেন গৌতম গম্ভীর

ইন্দ্রনীল সেন, নয়াদিল্লিঃ অবশেষে দিল্লিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন গৌতম গম্ভীর। বেশ কয়েকদিন ধরেই তাঁর পদ্মশিবিরে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল। বিজেপিতে যোগ দিয়েই গৌতম গম্ভীর জানান, নরেন্দ্র মোদীর আদর্শকে সামনে রেখেই তিনি পার্টিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগ দিয়ে তিনি সম্মানিত বলে জানিয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। সূত্রের দাবি, সম্ভবত লোকসভা ভোটে গৌতম গম্ভীরকে দিল্লির কোনও কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে বিজেপি। যদিও গোটা বিষয়টি নিয়ে মুখে আপাতত কুলুপ এঁটেছিলেন ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *