বিহারের তো চলছেই। ভোটার তালিকার ‘নিবিড় সমীক্ষার’ পরে বাদ গিয়েছে ৬৫ লক্ষ নাম। বিধানসভা নির্বাচনের আগে SIR, স্পেশাল ইনভেস্টিগেটিভ রিভিশন নিয়ে তোলপাড় হচ্ছে সংসদের বাদল অধিবেশন। অবশেষে, যৌথ আলোচনার প্রস্তাবে রাজি হয়েছে বিরোধী এবং সরকার পক্ষ৷ ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তাহলে কি এবার পশ্চিমবঙ্গেও শুরু হবে SIR! পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের মন্তব্যে উস্কে গেল সেই জল্পনা। শনিবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকেল বেরনোর সময় এমন মন্তব্য করলেন মনোজ আগরওয়াল, তাতে সম্ভাবনা তৈরি হল, ভোটের আগে পশ্চিমবঙ্গেও শুরু হতে পারে ভোটার তালিকার এই ‘নিবিড় সমীক্ষা’। শনিবার মনোজ আগরওয়াল বলেন, ‘‘SIR তো হতেই পারে৷ ফিউচারে তো হতেই পারে৷ পরে তো ট্রেনিং হবে না। ইলেকশন তো হবে ৬-৮ মাস পরে৷ আমরা গোটা সিলেবাস একবারই করাব না, যেটা আছে।’’ মুখ্য নির্বাচনী আধিকারিকের এমন মন্তব্যে এটা অন্তত স্পষ্ট যে এসআইআর-এর জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকছেন তাঁরা। স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশনের জন্য ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে বিশেষ ভাতা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ ভোটার তালিকা সংশোধন বা কমিশন নির্দেশিত যে কোনও বিশেষ কর্মসূচি করলে বুথ লেভেল অফিসাররা অতিরিক্ত দু-হাজার টাকা পাবেন।

